........ রমজান কুরআন তিলাওয়াত.............
৩য় রমজান কুরআন তিলাওয়াত সূরাঃ- বাকারাহ এবং আল-ইমরান পারাঃ-০৪
পবিত্র এই রমজান মাসে আল্লাহ যেন সবাইকে প্রতিদিন রোজা রাখা এবং পাঁচ ওয়াক্ত নামায ও তারাবীহ নামায পড়ার পাশাপাশি পবিত্র কুরআন খতমের তৌফিক দান করে।
আজকে #৩য় রমজানে বাংলা অর্থসহ চতুর্থ পারা কুরআন পড়লাম। আর এই চতুর্থ পারার মধ্যে যে আয়াতগুলা বেশি ভালো লাগছে সেগুলো নোট করে নিজের টাইমলাইনে রেখে দিলাম।এভাবে প্রতিদিন ৩০ পারা পর্যন্ত কুরআনের যে আয়াতগুলো ভালো লাগবে সেগুলো নোট করে রেখে দিব, যেন কথাগুলো আমার স্মরণ থাকে। ২৭ রমজানের মধ্যে ইনশাআল্লাহ পবিত্র কুরআন খতম দেব।